গির্জার ফাদারকে অপহরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৩:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৪:১৯

-

ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণের ঘটনায় টঙ্গী কলেজ শাখার ছাত্রলীগ নেতা সৌরভকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে টঙ্গীর পাগার এলাকা থেকে আটক করা হয়। পরে সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা করা হয়েছে। পরে এ মামলায় সৌরভকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার সৌরভ (২৫) টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও  টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘শিশির গ্যাগারিও’র বোন টঙ্গীর পাগার এলাকার একটি গির্জায় থাকেন। সোমবার বিকেলে অপহরণকারীরা কৌশলে তার বোনের মোবাইল ফোন নম্বরটি তাদের একজনের মোবাইল নম্বরে কল ডাইভার্ড করে রাখে। পরে  তারা শিশিরকে ফোন করে জানায়, তার বোন গুরুতর অসুস্থ। বোনকে দেখতে চাইলে তিনি যেন দ্রুত পাগার এলাকায় চলে আসেন। তিনি বোনের ফোন থেকে কল পেয়ে তখনই  মোটরসাইকেলে করে রওনা হন। সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছালে অপহরণকারীরা তাকে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। এসময় অপহরণকারীরা তার সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শিশির বাধা দিলে অপহরণকারীরা তাকে মারধোর করে এবং তার মোবাইল থেকে স্বজনদের কাছে তিন লাখ টাকা  মুক্তিপণ দাবি করে। পরে শিশিরের চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশির ও তার মোটরসাইকেলটি উদ্ধার এবং সৌরভকে আটক করে। আহত শিশিরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার রাতেই শিশির বাদী হয়ে সৌরভসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে টঙ্গী থানায় মামলা করেন।

করো ব্যক্তিগত অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না উল্লেখ করে  টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বলেন, ‘তার পুরো নাম সামস কবির সৌরভ। তিনি টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সৌরভ অপহরণের ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়তে পারেন: ‘রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে থাকা বাংলাদেশিদের ক্ষতি পুষিয়ে দেবে সরকার’




 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম