কাশিমপুরে নিখোঁজের ২৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৩:১১আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৩:১১

গাজীপুর গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা থেকে নিখোঁজের ২৫ দিন পর সাইদুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুর কাশিমপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় ধানসিঁড়ি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ বুধবার (৪ অক্টোবর) সকালে তিন জনকে আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে সাইদুরের লাশ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-আর রশীদ জানান, সাইদুর রহমান গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের আগে এক যুবক সাইদুরকে তার মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে
নিয়েছিল। পরে বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে তার পরিবার। তাকে না পেয়ে তার চাচা আবু বকর সিদ্দিক জয়দেবপুর থানায় বকেটি সাধারন ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ওই যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী তার অপর দুই সহযোগীকে আটক করা হয় এবং তারা স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেওয়া তথ্য
অনুযায়ী বুধবার সকালে কাশিমপুর বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে স্কুলছাত্র সাইদুরের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি