কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জাহাঙ্গির হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি খুটামারা সীমান্তের কেদার বিওপির অধীন ১০১৩ আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) আহমদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, নিহত জাহাঙ্গির সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য যান। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জাহাঙ্গিরকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) আহমদ আলী জানান নিহতের লাশ ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।








