বরিশালে তিন জেলের সাজা, ইলিশ ও জাল জব্দ

বরিশাল প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১৫:০১আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৫:০২

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা বরিশালের কীর্তনখোলা নদীতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। রবিবার সকালে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

আটক জেলেরা হলেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার আ.হালিম (২৫), মিলন (২০) ও পারভেজ (২৫)। জেলেদের কাছ থেকে পাঁচ হাজার মিটার অবৈধ জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় ইলিশ ধরার দায়ে তিন জেলের কারাদণ্ড

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান