আদেশ অমান্য করায় সিলেট মেয়র আরিফ ও ওসিকে আদালতে তলব

সিলেট প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১৯:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:০৩

সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী ও ওসি গৌছুল হোসেন

সিলেটে হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা আদালতে দাখিল করতে ব্যর্থ হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেনকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো। রবিবার (৮ অক্টোবর) তিনি এ আদেশ দেন।
গত (৫ অক্টোবর) ‍‍‌আদালতের নির্দেশ সত্ত্বেও হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা দেননি মেয়র আরিফ শিরোনামে বাংলা ট্রিবিউন-এ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে আসার পর তিনি এ আদেশ জারি করেন। 

আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের দেওয়া সময় অতিবাহিত হওয়ার পরেও মেয়র এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা জমা দেননি। এ কারণে তাদেরকে আদালতে তলব করেছেন বিচারক। আগামী (১৬ অক্টোবর) আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, আদেশের অনুলিপি মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আদালত আদেশে উল্লেখ করেন,  গত ৮ জুন সিলেট সিটি করপোরেশনের মেয়র তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করলে তাকে এক মাসের সময় দেওয়া হয়। কিন্তু, তিনি পরবর্তী ৩ মাসের মধ্যেও তদন্ত রিপোর্ট দাখিল করেননি। উল্লেখিত কারণে কেন তিনি এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনপ্রতিনিধি হয়েও আদালতের আদেশ মেনে প্রতিবেদন দাখিল করছেন না তার ব্যাখ্যা দিতে আগামী ১৬ অক্টোবর তাকে আদালতে তলব করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও  একইদিনে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের