সাগরে লঘুচাপ, মংলা বন্দরে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ

মংলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ১২:৩২আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১২:৫৩

মংলা বন্দরে জাহাজ থেমে আছে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে পণ্য ওঠা-নামার কাজ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মংলা সমুদ্রবন্দরকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া, দেশের উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ অবস্থায় গতকাল রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই বন্দরে অবস্থানরত জাহাজে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। আজ সোমবার (৯ অক্টোবর) এই প্রতিবেদন লেখা পর্যন্তও (সকাল সাড়ে ১১টা) কোনও জাহাজে পণ্য ওঠা-নামার কাজ হয়নি।
বন্দরের হারবার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ মুহূর্তে বন্দরে চাল, সার, মেশিনারিসহ মোট ১১টি দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। আজ (সোমবার) আরও চারটি জাহাজ বন্দরে ভেড়ার শিডিউল রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজের কাজে বিলম্ব হচ্ছে।’
বন্দরের জাহাজ আমদানিকারক প্রতিষ্ঠান আল-সাফা শিপিং লাইন্সের মালিক এইচ এম দুলাল বলেন, ‘গত দু’দিন ধরে বৃষ্টির কারণে জাহাজের পণ্য ওঠা-নামার কাজ শুরু করা যায়নি। জাহাজে শ্রমিক বুকিং দিয়ে শ্রমিকদের বসিয়ে রেখেই হাজিরা দিতে হয়েছে।’
আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরে লঘুচাপের কারণে আজ (সোমবার) সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকালও এ অবস্থা থাকতে পারে।’
আরও পড়ুন-
১৫ বছর ধরে জেনেশুনে বিষপান!
বান্দরবানে লাইসেন্স করতে চাল ব্যবসায়ীদের তাগাদা

/এসএসএ/ টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান