অর্থ আত্মসাতের অভিযোগে এনজিওর চেয়ারম্যান কারাগারে

রাঙামাটি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ০৭:০০আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০৭:০৪

সিসিডিআর’র চেয়ারম্যান মো

চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ-এর (সিসিডিআর) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ অক্টোবর) সকালে জাহিদুলকে রাঙামাটি আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে চট্টগ্রাম থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে একই মামলায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, সিসিডিআর-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জালাল উদ্দিন (৩২) ও কাউখালী ব্রাঞ্চ ম্যানেজার লিটন চাকমা। গত বছরের ৩০ নভেম্বর তাদের গ্রেফতার করা হয়।

ওসি কবির হোসেন জানান, আদালতের নির্দেশে জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি