তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মে ২০২৫, ২২:৩১ আপডেট : ০৬ মে ২০২৫, ২২:৩১

সাতক্ষীরার তালা উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। ‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে সোমবার (৫ মে) এ আদেশ দিয়েছেন।

‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১০ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ।

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। একপর্যায়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই সাংবাদিককে জামিনে মুক্তি দেন।

/এফআর/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক