যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ১০:০১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১০:০১

ট্রেন লাইনচ্যুত (ফাইল ছবি) ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও রেলস্টেশনে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। বুধবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই রেলপথের চারটি ট্রেন যাত্রার অপেক্ষায় বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, গফরগাঁও স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় ওই পথের চারটি স্টেশনে চারটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন কাওরাইদ রেলস্টেশনে, জাজিরাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন মশাখালী, ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন ফাতেমানগর এবং ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ধলা স্টেশনে যাত্রার অপেক্ষায় রয়েছে।

তিনি জানান, রেলওয়ে প্রকৌশল বিভাগের স্থানীয় কর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছেন।

আরও পড়ুন:

সাথীকে আত্মহত্যার প্ররোচণা মামলা: এখনও গ্রেফতার হয়নি ইয়ামিন ও তার বাবা আমিনুর

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম