হিলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার, প্রণোদনা পাবেন একশ কৃষক

হিলি প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ১০:৪১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৪:০৭

দিনাজপুর দিনাজপুরের হিলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার ৩৬৪ জন কৃষকের মধ্যে মাত্র একশ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে প্রণোদনার বীজ ও সার দেবে সরকার।

উপজেলা কৃষি অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, এসব কৃষকদের মধ্যে ৩৫ জনকে ২০ কেজি গম বীজ, ডিএপি সার ২০ কেজি, পটাশ সার ১০ কেজি; ৩০ জনকে দুই কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি পটাশ সার; ২৫ জনকে এক কেজি করে সরিষা বীজ, ডিএপি সার ২০ কেজি, পটাশ সার ১০ কেজি করে দেওয়া হবে। এছাড়া বাকি ১০ জন কৃষককে মুগ ডালের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ১০ কেজি দেওয়া হবে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোসা. শামীমা নাজনিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি রোপা আমন মৌসুমে বন্যায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার প্রায় ২০৫ হেক্টর জমির ধান পানিতে ডুবে যায়। এর মধ্যে প্রায় ১৭০ হেক্টর জমির ধান সম্পূর্ণভাবে এবং ১৪ হেক্টর জমির ধান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক হাজার ৩৬৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের তালিকা তৈরি করে জেলা অফিসে পাঠানো হয়েছিল। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিকভাবে একশজনকে প্রণোদনার সার ও বীজ দিতে বরাদ্দপত্র পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া কৃষকদের তালিকা থেকে একশজন কৃষককে নির্বাচন করা হয়েছে। সার ও বীজ হাতে পাওয়া মাত্রই কৃষকদের মাঝে এসব বিতরণ করা হবে।’

এছাড়াও ক্ষতিগ্রস্ত আরও ৭০ জন কৃষককে পুনর্বাসন করা হবে বলে জেলা অফিস থেকে জানানো হয়।

আরও পড়ুন:

নির্বাচনে অংশ নিতে আরপিও সংশোধনে আমলাদের দৌড়ঝাঁপ শুরু
নাফ নদীর তীরে কাঁদছে মানুষ! 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম