ডিবি পুলিশের তিন এসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১৬:২৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:৫০

এই নারী ডিবি পুলিশের গাড়ি আটকে আত্মহত্যার হুমকি দেন

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) তিন এসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর  রহমানকে এ  দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক।

অভিযুক্ত ডিবি পুলিশের উপ-পরিদর্শকরা হলেন- এসআই আসাদুজ্জামান আসাদ,  মোল্লা টুটুল ও মো. আশরাফ।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান,  আমাকে তদন্তের  দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল (এসআই আসাদুজ্জামান, এসআই মোল্লা  টুটুল, এসআই আশরাফ) ৩১ হাজার টাকা জালনোটসহ ইসহাক বেপারি নামে এক ব্যক্তিকে আটক করে। পরে ইসহাক বেপারিকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার স্ত্রী বিউটি বেগমের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা ঘুষ দাবি করলে দেড় লাখ টাকায় রফা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে বিউটি বেগম ডিবি পুলিশ অফিসে গিয়ে এসআই আসাদুজ্জামান আসাদের কাছে ঘুষের ৭০ হাজার টাকা দেন। বাকী টাকা জোগাড় করতে না পারায় পরে দেওয়ার আশ্বাস দেন। এসআই আসাদ বিষয়টি মেনে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাসও দেন। কিন্তু ইসহাক বেপারিকে ছেড়ে না দিয়ে আদালতে চালান দিলে তার স্ত্রী বিউটি বেগম আদালতপাড়ায় গাড়ির সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে বলেন, ‘হয় আমার স্বামীকে ছেড়ে দিবেন, না হলে ঘুষের নেওয়া ৭০ হাজার টাকা ফেরত দেবেন। তার চিৎকারে আইনজীবী ও আশপাশের লোকজন জড়ো হয়ে ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অবস্থা বেগতিক দেখে এসআই আসাদুজ্জামান আসাদ বিউটি বেগমকে কোট পুলিশ পরিদর্শকের রুমের দিকে নিয়ে যায়। এসময় সাংবাদিকদের বাধা দেওয়া হয়। পরে বিউটি বেগমের ছোট বোন ঝুমা ইসলামকে ডেকে নিয়ে তার কাছে ঘুষের ৭০ হাজার টাকা ফেরত দেন এসআই মোল্লা টুটুল।

এই ঘটনার শিকার বিউটি বেগম জানান, তার স্বামী ইসহাক বেপারি পরিবহন ব্যবসায়ী। তাকে জাল নোটের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে, তা ফেরত দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়তে পারেন: চট্টগ্রামে টেম্পুর ধাক্কায় পথচারী নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি