খাল থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ০৩:৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০৩:৪৬

কুমিল্লা কুমিল্লার মেঘনা উপজেলার ইসলামপুর গ্রামের একটি খাল থেকে  আমির হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর)  ওই যুবকের লাশ খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত আমির ইসলামপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শামসুজ্জামান জানান,  নিহত আমির হোসেন ও তার বড় ভাই দেলোয়ার হোসেনের ওপর রবিবার (১৫ অক্টোবর)  রাতে সন্ত্রাসী হামলা হয়। হামলার সময় বড় ভাই দেলোয়ার পালিয়ে যেতে সক্ষম হলেও আমির হোসেন নিখোঁজ হন। পরবর্তীতে ইসলামপুর গ্রামের মাদ্রাসার পাশের এক খাল থেকে আমির হোসেনের  লাশ উদ্ধার করা  হয়।

তিনি আরও বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম