চট্টগ্রামে মাদক মামলায় চার জনের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
২৩ অক্টোবর ২০১৭, ১৭:৪৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৭:৪৩

কারাদণ্ড

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন- ফরিদ আহম্মদ, আমির আলী, মো. জসিম উদ্দিন ও আজহার হোসেন। তাদের মধ্যে জসিম উদ্দিন ও ফরিদ আহম্মদকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য দুই জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত চার জনকে কারাদণ্ড দিয়েছেন। আসামিদের মধ্যে জসিম উদ্দিন নামে একজন কারাগারে আছেন অন্যরা পলাতক রয়েছেন।’

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২০ আগস্ট রাতে নগরীর সদরঘাট সড়কের একটি ফার্মেসির সামনে রাস্তার ওপর থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে নগরীর সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩ অক্টোবর ওই মামলায় আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। গত ১ ডিসেম্বর আদালত ওই মামলার অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

আরও পড়তে পারেন: দিয়াজের মৃত্যু: হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক