নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা ও সাবেক এমপি আবুল বাশার আকন্দকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বুধবার (২৫ অক্টোবর) বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই আদেশ জারি করেছেন বলে নিশ্চিত করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন চৌধুরী।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারাকান্দা থানা এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপসহ নাশকতার মামলায় তদন্ত শেষে পুলিশ আবুল বাশার আকন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই আদেশ জারি করে।








