বিএল কলেজ ছাত্রদলকে হোস্টেল ত্যাগের নোটিশ ছাত্রলীগের

খুলনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১৬:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৭:০৩

খুলনা

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের হোস্টেল ত্যাগের নোটিশ দিয়েছে ছাত্রলীগ। এখতিয়ার বর্হিভূত হলেও বুধবার (২৫ অক্টোবর) সকালে কলেজ হোস্টেলে এ নোটিশ সাঁটানো হয়।

ক্যাম্পাস সূত্র জানায়, এ নোটিশ সাঁটানোকে কেন্দ্র করে কলেজটির ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রলীগ বিএল কলেজ শাখা’র সভাপতি এবং সাধারণ সম্পাদকের সই করা নোটিশে বলা হয়, ‘অনৈতিক, অসামাজিক, মিথ্যা ও সম্মানহানিকর কার্যকলাপের জন্য বিএল কলেজ ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। কলেজ হোস্টেলে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের বুধবার দুপুর ২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হলো।’

বিএল কলেজ ছাত্রদলের নেতা রিয়াজ শাহেদ বলেন, ‘হোস্টেলে আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, পাশাপাশি হুমকিও দেওয়া হচ্ছে। কোন কারণ ছাড়াই আমাদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’

কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল বলেন, ‘ছাত্রদল কর্মীরা ভুল তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছিল। এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। শিক্ষকদের সঙ্গে আলোচনা হওয়ার পর নোটিশ সরিয়ে ফেলা হয়েছে।’

বিএল কলেজের উপাধ্যক্ষ এ কে এম আলমগীর হোসেন বলেন, ‘এ ধরনের নোটিশ কোনও ছাত্র সংগঠন দিতে পারে না। ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা হয়েছে। এখন পরিবেশ শান্ত।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি