রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে যানজট সৃষ্টি করছেন খালেদা: সেতুমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ২০:৩১আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২০:৪৩

মৌলভীবাজারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী

খালেদা জিয়া এখন রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে সড়কে যানজট, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করছেন উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা থেকে মেঘনা যেতে তিন ঘণ্টা লেগেছে। এই তিন ঘণ্টা সারা রাস্তায় যানজট। এই যানজট তারাই সৃষ্টি করেছে। নিজেদের যানজটের ফাঁদে পড়ে নিজেরাই কাঁদে।’ শনিবার মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনের কথা তুলে মন্ত্রী বলেন, ‘তারা রোজার ঈদের পরে,  কোরবানির ঈদের পরে আবার রোজার ঈদের পরে আন্দোলন করবে বলে ৮ বছর পার করে দিল। তাদের আন্দোলনের সময় আর আসে না। এরপর আবার আন্দোলনের ডাক দিয়ে ম্যাডাম চলে গেলেন লন্ডনে, টের্মস নদীর পাড়ে আর আন্দোলন চলে গেল তার ভ্যানেটি ব্যাগে। এখন আর কিছু পায় না। এখন রাস্তায় যানজট করে আন্দোলন করতে চান।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘চিহিৃত চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী কোনও সম্প্রদায় কখনও আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। যদি হয় আমরা তাকে বের করে দিব। তিনটি বিষয় মনে রাখবেন। আমরা উন্নয়ন করছি। আমাদের নেত্রী উন্নয়ন করছেন। আপনাদের কাজ হচ্ছে উন্নয়নের সঙ্গে জনগণের সঙ্গে ভালো আচরণ করা।’

তিনি আর বলেন, ‘১২ বছর পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। আগামী সম্মেলন যেন তিন বছর পর হয়। দয়া করে উপজেলায়, ইউনিয়নে ও ওয়ার্ডে পকেট কমিটি করবেন না। দল ভারী করার জন্য খারাপ লোকজনকে দলে ভিড়াবেন না। সৎ ও ত্যাগী লোক চাই।’

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেছার আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন কামরান, অধ্যাপক রফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, হুইপ শাহাব উদ্দিন এমপি, সায়রা মহসীন এমপি প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের