নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১১:০২আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:১১

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনা নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। সোমবার সকাল আটটায় সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে বাস-মাইক্রোবাস ও সকাল ১০টার দিকে শিবপুরের কারারচর এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। 
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ঘ

কান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার এলাকার ব্যবসায়ী রেজাউল করিম (৩৫), জুবায়ের আহমেদ (৩৫), আবুল খায়ের (৩৫), ইকবাল আহমেদ (৩৩), বাবুল হোসেন (৩২) ও মাইক্রোবাসের চালক বাবুল মিয়া (৩৫)। আর শিবপুরের ঘটনায় নিহতরা হলেন- শিবপুরের কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরমান মিয়া (৫০), চিনিশিপুর মসজিদের ইমাম মাসুম মিয়া (৩৫) ও লেগুনার চালক সুজন মিয়া (২৪)। 


নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটের বিয়ানীবাজার এলাকার ব্যবসায়ীরা কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে কাঁচপুর হয়ে সিলেট ফিরছিলেন। সকাল ৮টার দিকে মাইক্রোবাসটি নরসিংদীর কান্দাইল বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার জন নিহত হয়। এ সময় আহতাবস্থায় চার জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে আরও দুই জন মারা যান।

শিবপুরে বাস-লেগুনা সংঘর্ঘ

অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচর এলাকায় ইটাখোলাগামী লেগুনার সঙ্গে ঢাকাগামী দিগন্ত পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লেগুনার তিন যাত্রী। এ সময় আহত হয় আরও তিন জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উভয় ঘটনায় লাশ উদ্ধার করে মাধবদী থানা ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এসে শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

শিবপুরে বাস-লেগুনা সংঘর্ঘ

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হক বলেন, ‘এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।’

আরও পড়ুন:
নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয়

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম