বগুড়ায় এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১১:২৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১১:৩৯

বগুড়া বগুড়ায় ইমরান হোসেন (২৭) নামে এক যুবক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ ইমরানের চাচা মো.মনিরুজ্জামান জানান, ইমরান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া গ্রামের সাহাজুল ইসলামের ছেলে। তিনি বগুড়া শহরতলির একটা মেসে থেকে চাকরির চেষ্টা করছিলেন। গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেসের রুমমেট মিজানুরের সাথে তার সর্বশেষ কথা হয়।  এরপর থেকে ইমরানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে গত ২৫ অক্টোবর সদর থানায় জিডি করা হয়েছে বলেও জানিয়েছেন ইমরানের চাচা।

সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান,ইমরানকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাকে কেউ অপহরণ করেছে কিনা সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। 

আরও পড়ুন: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী