দুপচাঁচিয়ায় স্কুলছাত্রী আত্মহনন প্ররোচনা মামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৮:৪৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৮:৪৭

চেয়ারম্যান আবদুল হাকিম তালুকদার বগুড়ার দুপচাঁচিয়ায় নবম শ্রেণির স্কুলছাত্রী রোজিফা আকতার সাথীর (১৫) আত্মহত্যার প্ররোচনাসহ তিন মামলায় জিয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাকিম তালুকদারকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রবিবার (২৯ অক্টোবর) রাতে জিয়ানগর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।  দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতার চেয়ারম্যান অসুস্থতার ভান করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে স্কুলছাত্রী আত্মহননে প্ররোচনা, সরকারি কাজে বাধাসহ পুলিশের ওপর হামলা এবং হেরুঞ্জ খোড়াপাড়ার আলতাফ হোসেন নামে একজনকে মারধরের মামলায় রয়েছে।

অভিযোগ রয়েছে হুজাইফাতুল ইয়ামিন নামের এক বখাটে হাত ধরে টানাটানি করায় ও বিচার না পেয়ে রোজিফা আকতার সাথী গত ৮ অক্টোবর দুপুরে বাড়িতে আত্মহত্যা করে। ওইদিন সন্ধ্যায় তার বাবা থানায় ইয়ামিন ও তার বাবা মির আমিনুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। রাতে পুলিশ বজরাপুকুর বাজার থেকে আমিনুরকে গ্রেফতার করলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ও  পুলিশের ওয়াকিটকি ছিনিয়ে নেয়।

পরে পুলিশের এসআই আবদুর রহিম থানায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার মামলা করেন। পুলিশ ওই রাতে ২৬ জনসহ মোট ২৮ জনকে গ্রেফতার করে। সম্প্রতি ইয়ামিন ও তার বাবা আমিনুর আদালতে আত্মসমর্পণ করেছেন। পুলিশ গত ২৫ অক্টোবর জিয়ানগর-মাধাইমুড়ি সড়কের পাশে জমিতে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা ওয়াকিটকি উদ্ধার করেছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী