৫৭ ধারার মামলায় সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ১৮:০১আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৮:০১

সাংবাদিকদের মানববন্ধন দৈনিক সংবাদের রৌমারী উপজেলা প্রতিনিধি আনিছুর রহমানকে আইসিটি আইনের ৫৭(২) ধারার মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম জেলার সাংবাদিকরা। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে বুধবার (০৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান, বর্তমান সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক আহসান হাবীব নীলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

বক্তারা অবিলম্বে আনিছুর রহমানের মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

গত ৩১ অক্টোবর রাতে রৌমারীর কর্তিমারী বাজার থেকে আনিছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনারচর হাট খোলাপাড়া এলাকার আব্দুল্যাহ মিয়ার ছেলে সুমন মিয়ার (২৪) বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি বিকৃত করার অভিযোগে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা শাহকামাল।

অভিযোগ রয়েছে, পুলিশ ওই মামলায় সাংবাদিক আনিছুরকে বাদী হওয়ার জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় দুই মাস পর ওই মামলায় তাকে ২ নম্বর আসামি করা হয়।

পুলিশ মূল অভিযোগকারীকে গ্রেফতার না করলেও সাংবাদিক আনিছুর রহমানকে সাজানো মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী