যশোরে বাঘ-সিংহের চারটি ছানা উদ্ধার, আটক ২

যশোর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৬:৩১আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২২:৫৪


যশোরে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় বাঘ-সিংহের চারটি ছানা
যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি প্রাডো গাড়ি থেকে বাঘ ও সিংহের চারটি ছানা উদ্ধার হয়েছে। এ সময় ওই গাড়িতে থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, বাচ্চাগুলো পাচারের উদ্দেশ্যে ঢাকার উত্তরা থেকে যশোরের শার্শা সীমান্তে নেওয়া হচ্ছিল।
এদিকে বন বিভাগের ধারণা, উদ্ধারকৃত ছানাগুলোর মধ্যে দুটি লেপার্ড প্রজাতির এবং অপর দুটি সিংহের শাবক।

প্রাডো গাড়িতে দুটো বাক্সে করে বাঘ-সিংহের ছানাগুলো পাচারের চেষ্টা করা হয়। এসময় আটক করা হয় দুই যুবককে।

আটক দুজন হচ্ছে কামরুজ্জামান বাবু (৩০) ও রানা ভুঁইয়া (২৮)।    কামরুজ্জামান বগুড়ার আদমদীঘি থানার চকপাড়া ইউনিয়নের বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে।  আর আবদুল মান্নান ভুইয়ার ছেলে রানা ভুঁইয়ার বাড়ি নরসিংদীর পলাশ থানার বকুলনগর গ্রামে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বায়োজিদ একটি টিম নিয়ে চাঁচড়া চেকপোস্ট মোড়ে অবস্থান নেন। তারা শার্শা সীমান্তগামী একটি প্রাডো গাড়ির গতিরোধ করে চালকসহ দুইজনকে আটক করে। এরপর গাড়ি থেকে দুটি কাঠের বাক্স উদ্ধার করে। আটক দু’জন বাক্স দুটিতে থাকা চারটি ছানাকেই বাঘের ছানা বলে জানিয়েছে।  

যশোরে বাঘ-সিংহের চারটি ছানা অবৈধভাবে বহনের দায়ে একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আইন অনুযায়ী মামলা হবে এবং আদালতের নির্দেশ মতে বাঘ-সিংহের ছানাগুলোর ভবিষ্যত নির্ধারণ হবে।

যশোরে উদ্ধার করা বাঘ-সিংহের শাবকগুলো দেখতে কর্মকর্তা ও উৎসাহী জনতার ভিড়।
বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম জানান, তাদের ধারণা উদ্ধারকৃত শাবকগুলোর মধ্যে দুটি লেপার্ড প্রজাতির এবং অপর দুটি সিংহের ছানা। খুলনা থেকে ওয়াইল্ড লাইফের কর্মকর্তারা যশোরে আসছেন। তারাই নিশ্চিত তথ্য দিতে পারবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম