হিলিতে নবান্ন উৎসব পালিত

হিলি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২১:২৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২২:২৩

হিলিতে নবান্ন উৎসবের র‌্যালি বৈচিত্র্যময় সব আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হলো ‘নবান্ন উৎসব ১৪২৪’। আজ বুধবার পহেলা অগ্রহায়ণ (১৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পালিত হয় এসব আয়োজন।
নবান্ন উৎসব উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয় র‌্যালিটি।
পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে পায়েস, মুড়ি ও মাংস খাওয়ার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিসহ দর্শনার্থীরা।
নবান্ন উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
বান্দরবানে নবান্ন উৎসব-১৪২৪ উদযাপন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক