নরসিংদীতে বাস চাপায় শিশু নিহত

নরসিংদী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৫:৫১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৫:৫১

সড়ক দুর্ঘটনা

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় লিজা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত লিজা সদর উপজেলার বাগহাটা পূর্ব পাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাগহাটা নূর আফতাব বিদ্যাপিঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড় বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী হওয়ায় লিজা তার মায়ের সঙ্গে ব্যাটারি চালিত রিকশায় করে বাগহাটা নূর আফতাব বিদ্যাপিঠ পরীক্ষা কেন্দ্রের সামনে যায়। এসময় ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিজার মৃত্যু হয়। এসময় তার মা আয়েশা আক্তার আহত হন। স্থানীয়রা বাসসহ অভিযুক্ত চালককে আটক করেছে। 

 আরও পড়ুন: বাগেরহাটে বাসের ধাক্কায় নছিমন চালক নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম