ময়মনসিংহে প্রার্থী ঘোষণার পর আ.লীগের পাশে থাকার কথা বললেন ইনু

ময়মনসিংহ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৯:১১আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:২৯

ময়মনসিংহে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী ঘোষণা করেছেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (২২ নভেম্বর) বিকালে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে জাসদ আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
এসময় হাসানুল হক ইনু বলেছেন, ‘জাসদ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে আছে, আগামী দিনেও থাকবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজাকারদের বন্ধু অভিহিত করে হাসানুল হক ইনু বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনও অবস্থাতেই খালেদা জিয়াকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’
খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেন দাবি করে মন্ত্রী আরও বলেন, ‘৯৩ দিন আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছেন খালেদা জিয়া। এজন্য মানুষের কাছে তার মাফ চাইতে হবে।’
উপজেলা জাসদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান চুন্নু, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম