‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, নেভানোর পর অভিযান

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ০৮:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১২:৩৪

চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীতে `জঙ্গি আস্তানা`
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলীর মধ্যচরের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ থেকে তিনটি ঘরে লাগা আগুন নেভানোর কাজ চলছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর পর বোম্ব ডিসপোজাল টিম ‘জঙ্গি আস্তানা’য় ঢুকবে। তারপর নিরাপত্তা তল্লাশি টিম অভিযান শুরু করবে। তবে ভেতরে কয়জন আছে সেব্যাপারে নিশ্চিত নয় র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম জানান, বাড়ির মালিকের নাম রাশিকুল (৪০)। তার বাবার নাম আতাউর রহমান পাক্কু।

সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চর আলাতুলীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে র‌্যাবকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়েছে। পরে ভেতর থেকে ঘটা বিস্ফোরণে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়। চাঁপাইনবাবগঞ্জের চর আলাতলীতে `জঙ্গি আস্তানা`

লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৩টার দিকে আমরা সেখানে পৌঁছাই। পরে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। তখন তারা গুলি করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়। বাড়িটি চারদিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।’ আস্তানায় ঠিক কতজন জঙ্গি রয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

চর আলাতুলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত একটি চরাঞ্চল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে এটি দুই কিলোমিটার দূরে অবস্থিত। পদ্মা নদী পার হয়ে সেখানে যেতে হয়। এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা।

আরও পড়তে পারেন: চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় র‌্যাবের অভিযান

 

/এনআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি