নারায়ণগঞ্জ কর অঞ্চলে নিবন্ধিত করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ২০:১০আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২০:১৪

নারায়ণগঞ্জ কর অঞ্চলে নিবন্ধিত করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

নারায়নগঞ্জ কর অঞ্চলে নিবন্ধিত (টিআইএন গ্রহণকারী ) করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে (১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ) রিটান দাখিল করেছে ২৭ হাজার ৩১৩ জন করদাতা। তাদের কাছ থেকে রাজস্ব  আদায় হয়েছে ১২ কোটি ৯৬ লাখ ৪ হাজার ৫শ’ টাকা।  বুধবার বেলা ১২টায় এক লাখতম করদাতা নুর হোসেনকে সংর্বধনা দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনার মো. রেজাউল করিম চৌধুরি। 

তিনি জানান, এক লাখ  নিবন্ধিত ( টিআইএন গ্রহনকারি)  করদাতার মধ্যে প্রায় ৩২ হাজার চাকরিজীবী রয়েছে।  এর মধ্যে নারায়ণগঞ্জে ৮০ হাজার ২৪৮ জন। মুন্সিগঞ্জের ২০ হাজার ৭৭৩ জন।  নারায়ণগঞ্জে সরকারি চাকরিজীবী ৫ হাজার ৩৭১ জন, বেসরকারি চাকরিজীবী ১৯ হাজার ৩২০ জন। মুন্সিগঞ্জে সরকারি বে-সরকারি চাকরিজীবী  ৬ হাজার ৬৭০ জন। এরমধ্যে কোম্পানি করদাতা ৭২২ জন, ব্যক্তিকরদাতা ৬৭ হাজার ৬৩৭ জন, ফার্ম ১ হাজার ২০২ জন, এবং অন্যান্য করদাতা ৯৯ জন।

২০১৬-২০১৭ অর্থ বছরে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে রিটান দাখিল করেছিল ১৬ হাজার ৭২২ জন। রাজস্ব আদায় হয়েছিল ১০ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৮৫২ টাকা। আর ২০১৭-২০১৮ অর্থ বছরে রিটান দাখিল করেছে ২৭ হাজার ৩১৩ জন। রাজস্ব আদায় হয়েছে ১২ কোটি ৯৬ লাখ ৪ হাজার ৫শ’ টাকা। যা গত অর্থ বছরের তুলনায় ৬৩ দশমিক ৩৪ শতাংশ বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, নারায়ণগঞ্জ টেক্সাসবারের সভাপতি আব্দুর রাজ্জাক,  যুগ্ম করকমিশনার এস এম আবুল কালাম আজাদ, উপ করকমিশনার পল্লব কুমার দেব, সামসুজ্জামান, ইমরান হোসেনসহ অনেকে।

এদিকে ১ লাখ তম কর নিবন্ধনকারী করদাতা এসকোয়ার নিট কম্পোজিট  লিমিটেডের কর্মকর্তা  নুর হোসন বলেন, এই সংবর্ধনা আমাকে আগামীতে কর প্রদানে আরও বেশি উৎসাহ যোগাবে।

সংসদ সদস্য ১ লাখতম টিআইএন গ্রহণকারী  করদাতা নুর হোসেন হাতে ক্রেট ও স্মাননা ¯স্বারক তুলেন দেন। পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয় ।

 আরও পড়ুন: ভূমিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী