মেঘনায় বিকল লঞ্চের যাত্রীদের উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ২১:৫১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২১:৫৪

লঞ্চ গ্রিন লাইন-২ মেঘনায় আটকে পড়া বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ গ্রিন লাইন-২ এর যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ছোট ছোট তিনটি লঞ্চ বরিশালের উদ্দেশে রাত সোয়া ৮টার দিকে রওয়ানা হয়েছে। লঞ্চে থাকা বরিশালগামী সাংবাদিক গাজী আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল গিয়ে পৌঁছাতে আরও তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লাগতে পারে। বিকল হওয়া গ্রিন লাইন-২ লঞ্চটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি দুপুর সাড়ে ১২টায় বিকল হয়ে যায়।
সাংবাদিক গাজী আনোয়ারুল হক জানান, সদরঘাট থেকে ৫৬৮ জন যাত্রী নিয়ে সকালে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু মুন্সীগঞ্জ আসার পরই লঞ্চের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর আরেকটি মেশিন দিয়ে আস্তে আস্তে লঞ্চটি চলতে থাকে। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের হরিণা এলাকায় পৌঁছানোর পর ওই ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। এরপর অন্য একটি ট্রলারের সহযোগিতায় লঞ্চটি একটি চরের কাছে নিয়ে ভিড়িয়ে রাখা হয়।

আরও পড়তে পারেন: পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ৬ ঘণ্টা ধরে মেঘনায় বিকল গ্রিন লাইন-২

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম