এডিসি’র সঙ্গে ‘অসদাচরণ’, সাবেক সিভিল সার্জনকে কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:২৬

গ্রেফতার সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফ লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তবে শহরের চিকিৎসক এবং সুশীল সমাজের অনেকের দাবি, ব্যক্তিগত আক্রোশ মেটাতে তড়িঘড়ি করে এই সাজা দেওয়া হয়েছে।

সোমবার সকালে শহরের কাকলি স্কুলের প্রবেশ পথ দিয়ে আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও ডা. সালাহ উদ্দিন শরীফের কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত জেলা প্রশাসককে লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ ডাক্তারকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণের মধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে পুলিশ এই চিকিৎসককে কারাগারে পাঠায়।

এ ঘটনায় জেলায় কর্মরত বিক্ষুব্ধ চিকিৎসকরা দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। এসময় সাংবাদিকদের কোনও ছবি তুলতে দেয়নি জেলা প্রশাসক।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান বলেন, ‘জেলা প্রশাসক আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নিয়ম মেনেই আদালতে আপিল করা হবে।’

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন, ডা. রাবিক হোসেন,  ডা. জাকির হোসেন, ডা. হামিদ হোসেন প্রমুখ।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম