নওগাঁয় মাদক ও পাজেরো গাড়িসহ আটক ২

নওগাঁ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৫

নওগাঁর বদলগাছী থেকে আটক গাঁজা

নওগাঁর বদলগাছীতে একটি পাজেরো গাড়ি ও ১১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি ব্রিজ সড়কের শ্রীরামপুর থেকে তাদের আটক করা হয়। সোমবার বেলা ১১টায় প্রেস বিফ্রিং এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন।

আটককৃতরা হলেন- পাজেরো গাড়ির চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫) ও চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (৪০)।

নওগাঁ থেকে জব্দ পাজেরো

নওগাঁ ডিবি পুলিশের ওসি আব্দুর রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশের একটি দল নিয়ে শ্রীরামপুর ব্রিজের ওপর অবস্থান নেন। গাঁজা বহনকারী পাজেরো গাড়িটি সেখানে পৌঁছালে সামনে ব্যারিকেড দেওয়া হয়। ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগুতে চাইলে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়ে । এক পর্যায়ে গাড়িটি পিছন দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ডিবি পুলিশ তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ১২ কেজি ওজনের ৯টি এবং ২ কেজি ওজনের ১টি গাঁজার প্যাকেট উদ্ধার করে।

তিনি আরও জানান, আটক ১১০ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং আটক পাজেরো গাড়িটির মূল্য ১৫ লাখ টাকা। এ ব্যাপারে বদলগাছি থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন: বেনাপোলে ১৭টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিক আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম