বিএনপির কোনও কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না: আইজিপি

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ২০:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:২২

আইজিপি একেএম শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘বিএনপির কোনও কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি বৈধ রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। আইনের বাধ্যবাধকতার মধ্যে থেকে কেউ কোনও কর্মসূচি পালন করলে পুলিশ তাদের বাধা দেবে না। প্রয়োজনে তাদের সহযোগিতা করবে।’

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলে নবনির্মিত ‘এসপি পার্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনও ক্লু উদঘাটন করতে পারিনি বলে এখনও তদন্তকাজ নিষ্পত্তি করতে পারিনি। হাইকোর্টের নির্দেশে র‌্যাব এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।’ কোনও ক্লু পেলে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি।

এরপর তিনি জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইনস মাঠে ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পুলিশ সুপার মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক বাংলাদেশের সভানেত্রী বেগম সামছুন্নাহার রহমান, অতিরিক্ত আইজিপি শহীদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রমুখ।

এর আগে পুলিশ প্রধান এসপি পার্কে একটি গাছ রোপন করেন এবং ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা’ বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী