ফেনীতে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:১৯

ভারতীয় শাড়ি ও কাঠ আটক

ফেনীতে পৌঁনে দু’কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, থ্রি পিস, প্যান্ট ও শার্ট পিসসহ বিভিন্ন ধরণের অবৈধ কাঠ রয়েছে। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের বাঘমারা ও ছাগলানইয়ার মুহুরীগঞ্জ ও মধুগ্রামে পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। ৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান এর নেতৃত্ব দেন।

৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযানের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দ মালামালগুলো ফেনী কাস্টমস ও সামাজিক বন বিভাগে জমা দেওয়া হবে। 

বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালের মধ্যে ভারতীয় শাড়ি-৭৩১ পিস, থ্রি  পিস-৫২০ পিস, প্যান্ট ও শার্ট পিস-২,৩৭০ মিটার। যার আনুমানিক মূল্য ছিয়াশি লাখ উনত্রিশ হাজার টাকা ।

এছাড়াও, পৃথক ০৩টি স্থানে যথাক্রমে সুবেদোর এ কে ফজলুল হক ও নায়েব সুবেদার আব্দুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ও মধুগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি বিভিন্ন ধরণের ১,৩৭৫ ঘন ফুট কাঠ আটক করেন। যার আনুমানিক মূল্য আটাশি লক্ষ পঁচানব্বই হাজার তিনশত নব্বই টাকা ।

 আরও পড়ুন: সোনারগাঁয়ে ভুয়া ডাক্তারসহ ৬টি ফার্মেসির জরিমানা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের