দুবাই প্রবাসীর স্ত্রী ও শিশু চার দিন ধরে নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৯

নিখোঁজ শিউলি ও তার সন্তান দুবাই প্রবাসী ব্যক্তির স্ত্রীসহ এক শিশু সন্তান গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত রোববার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুর যাওয়ার পথে তারা নিখোঁজ হন। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ওই গৃহবধূ ও তার শিশু পুত্র ফরিদপুরের সালতা থেকে নিখোঁজ হয়েছেন। আমরা তাদের খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রেখেছি।

নিখোঁজরা হলেন-মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের দুবাই প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী শিউলি সুলতানা (৩৪) ও তার দুই বছরের শিশু পুত্র আরাফাদ মোল্যা। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।

সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর দুপর সাড়ে ১২টার দিকে মুকসুদপুর থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তারা। এরপর তারা আর বাড়িতে ফিরে না আসায় স্বজনদের বাড়িতে তাদের খোঁজ করা হয়। এরপরও তাদের কোনও খবর পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়া গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী আমিনুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়- মোবাইল ফোনে আমিনুল জানিয়েছেন যে, তার শিশু পুত্র আরাফাদ মোল্যাকে ডাক্তার দেখানোর জন্য ফরিদপুর যাওয়ার জন্য বাসা থেকে বের হন তার স্ত্রী শিউলি। এরপর শিউলি তাকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছিলেন, বাস না পাওয়ায় একটি মাইক্রোবাসে করে ফরিদপুর যাচ্ছেন তিনি। এর কিছু সময় পর শিউলি আবারও ফোন করে জানান, তার কাছে সোনার গহনা রয়েছে। এসময় আমিনুল তাকে সাবধানে থাকতে বলেন। এর দেড় ঘণ্টা পর স্ত্রীর মোবাইলে ফোন করলে বন্ধ পান  আমিনুল। এরপর স্ত্রী আর সন্তানের কোন খোঁজ পাননি তিনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনও সন্ধান পাওয়া পান নি।

নিখোঁজ গৃহবধূর ভাই হুসাইন আহমদ জানান, মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড থেকে একটা মাইক্রোবাসে ওঠে আমার বোন ও ভাগ্নে। তারপর থেকে চার দিন পার হয়ে গেলেও তাদের কোনও খোঁজ পাওয়া যায় নি।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী