ভাই হোক ভাতিজা হোক, আমার কাছে দল বড়: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৪:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:২৯

এইচ এম এরশাদ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় নিজের ভাতিজা এইচ এম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। রবিবার (১০ ডিসেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সে আমারই আপন ভাতিজা। তাকে বহিষ্কার করার একটাই কারণ। সে দলের সিদ্ধান্ত অমান্য করেছে। ভাই হোক-ভাতিজা হোক, যেই হোক না কেন, আমার কাছে দল বড়।’

আসিফ এরশাদের আপন ছোটভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে। উল্লেখ্য, রসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় পার্টির রংপুর শাখার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলের মনোনয়ন দেন এরশাদ। তার সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিফ শাহরিয়ার। একারণে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদবি থেকেও আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করা হয়।  

রসিক নির্বাচনে জয়ের আশা প্রকাশ করে এরশাদ বলেন, ‘আমাদের যে অবস্থা তাতে রংপুরে আমরা জিতবো। বিপুল ভোটে জিতবো। রংপুর নির্বাচনের পরই আমরা জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করবো।’

১২ ডিসেম্বর জাতীয় পার্টির বিক্ষোভ

সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা জানিয়েছেন এরশাদ। প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করি। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে। আমরাও গোটা বিশ্বের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন, সুনীল শুভ রায়, আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নূরুজ্জামান নূরু, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন- ভাতিজা আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করলেন এরশাদ

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম