ভাতিজা আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করলেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১২:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:১৪

এইচ এম এরশাদ ও আসিফ শাহরিয়ার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাতিজা আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পার্টি চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

আসিফকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পার্টির কোনও সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে তার নির্বাচনি কাজে অংশ নিলে তাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে বলে নির্দেশনা জারি করেছেন এরশাদ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বাংলা ট্রিবিউনকে জানান, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন চেয়ারম্যান। অবিলম্বে তা কার্যকর করা হবে।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

আরও পড়ুন- 

ভাতিজাই শুনলেন না এরশাদের নির্দেশ
তফসিলের আগেই মেয়র প্রার্থী মনোনয়ন দিলেন এরশাদ

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী