ফেনীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ আহত ৯

ফেনী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ২০:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:১৪

ফেনী

ফেনীতে জামায়াত নিয়ন্ত্রিত আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ৯ জন আহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করেছে। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাবউদ্দিন মুন্না ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগের সম্মেলন শেষ করে যাওয়ার পথে শিবির কর্মীরা অতর্কিতে ইটের পাটকেল ছুড়তে শুরু করে। এতে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ হামলার ঘটনা ঘটে। এতে পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, ছাত্রলীগ কর্মী ও কমিশনার  মেহেদীসহ সাত জন এবং ছাত্র শিবিরের দুই কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, ‘এই ঘটনায় শিবিরে তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগের প্রথমবারের মতো সম্মেলনকে কেন্দ্র করে দুপুর থেকেই মাদ্রাসা এলাকায় আতঙ্ক বিরাজ করছিল বলে একাধিক ব্যক্তি জানায়।

আরও পড়ুন: শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী