শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৪২

গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বখাটে তরুণকে বুধবার গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতার তরুণের নাম রনি মিয়া (১৮)। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শ (এস আই) মহসিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রীপুরের টেপিরবাড়ীর একটি স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে গত কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল প্রতিবেশী যুবক রনি। এতে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীর ওপর রনি ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে গত রবিবার বিকেলে সহযোগী আনোয়ারকে দিয়ে রনি কৌশলে ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মঙ্গলবার রাতে শ্রীপুর মডেল থানায় রনি ও তার ভগ্নিপতি আনোয়ারকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার ভোর রাতে পুলিশ রনিকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

 আরও পড়ুন: জঙ্গি দমনে পুলিশকে আরও সক্রিয় হতে হবে: অতিরিক্ত আইজিপি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে