বগুড়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯

বগুড়া বগুড়ার শিবগঞ্জে মমতা বেগম (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মহাস্থানের পাথরপট্টি এলাকায় প্রত্নতত্ত্ব বিভাগের পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিকালে নিহতের মা মর্জিনা বেগম শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

এলাকাবাসী জানান, জামাল হোসেন এবং মমতা বেগম দম্পতি মহাস্থান মাজারের দুধপট্টির কাছে ঝুপড়ি ঘর তুলে বসবাস করতেন। তাদের সংসারে জাকিয়া আকতার (১৪), জাকিরুল ইসলাম (৯) ও জাহিদ হাসান (৫) নামে তিন সন্তান রয়েছে। সম্প্রতি পুলিশ মাদক মামলায় ওয়ারেন্টমূলে জামালকে জেলে পাঠায়। বুধবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মহাস্থান ঈদগাহ মাঠ থেকে মমতাকে ডেকে পাথরপট্টির পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এরপর তিনি ফিরে না এলে স্বজনরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে ওই বাড়ির একটি ঘরের মেঝেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার এসআই মাসুদ বাংলা ট্রিবিউনকে জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত সে সম্পর্কে কোনও কিছু জানা যায়নি। সুরতহালে ধর্ষণ সংক্রান্ত কোনও আলামত মেলেনি। বৃহস্পতিবার বিকালে নিহতের মা থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম