বগুড়ায় বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল, শুক্রবার আখেরি মোনাজাত

বগুড়া প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৪০

বগুড়ায় বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল বগুড়ার ধুনটের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে তাবলিগ জামাতের ৪১তম বিশ্ব ইজতেমা চলছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হযরত মাওলানা ফারুক। টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করতে ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধায়নে প্রতি বছর এই  ইজতেমা অনুষ্ঠিত হয়।

ইজতেমার আয়োজক কমিটির সূরা সদস্য হুমায়ুন কবির জানান, সৌদিআরব, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মরক্কো, ফিলিপাইনসহ ৬/৭ দেশের জামাত ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জামাত বন্দি হয়ে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বাদ আসর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মালেকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। বুধবার বাদ মাগরিব ও বৃহস্পতিবার বাদ ফজর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন সাহেব কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতের বয়ান পেশ করেন। এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। বৃহস্পতিবার বাদ জোহর বায়ন করেন বগুড়া মার্কাস মসজিদের মুরব্বি হাফেজ মাওলানা ওজিউল্লাহ। তিনি তার বয়ানে ঈমান ও আমল মজবুত করতে মুসল্লিদের হযরত মোহাম্মদের (সা.) সুন্নত ও আদর্শ নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে দ্বীন ও ইসলামের দাওয়াত দেন তিনি। বাদ আসর বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মালেক সাহেব এবং বাদ মাগরিব বয়ান করেন মাওলানা হযরত ফারুক সাহেব। শুক্রবার ফজরের নামাজ আদায়ের পর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন সাহেব বয়ান করবেন। এরপর সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বৃহত্তম এই বিশ্ব ইজতেমা শেষ হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইজতেমা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী মুসল্লিরা নিয়োজিত রয়েছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম