রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে তুরস্কের প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১১:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১২:৩৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের তুরস্কের প্রধানমন্ত্রী মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি সড়কপথে সকাল ১১টা ৫৫ মিনিটে প্রথমে উখিয়ার বালুখালি ক্যাম্প-১-এ যান।
জানা গেছে, সেখানে তিনি তুর্কী সরকারের পক্ষে একটি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করবেন এবং একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করবেন। একই সঙ্গে ৫০ জন নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলবেন। এরপর শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তুর্কি রেড ক্রিসেন্টের পক্ষে রান্না করা খাবার ও নন ফুড আইটেম বিতরণ করবেন রোহিঙ্গাদের মাঝে।
 আরও পড়ুন:
‘বাংলাদেশের অর্থনীতি অনেক মজবুত ও শক্তিশালী’

/এআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস