‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’

লিয়াকত আলী বাদল, রংপুর
২০ ডিসেম্বর ২০১৭, ১১:৪৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১১:৫৮

রসিক নির্বাচন রংপুর সিটি করোপরেশন নির্বাচনের (রসিক) প্রচার এরই মধ্যে শেষ হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত শেষ মুহূর্তের প্রচার চালান। আওয়ামী লীগ প্রার্থী সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু রাত পৌনে ১২ টায় নগরীর সিটি বাজারে পথ সভা করেন। সভায় তিনি বলেন, ‘এরশাদ ৩০ বছর ধরে রংপুরের মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে এমপি হচ্ছেন। অথচ রংপুরের কোনও উন্নয়ন করেন নাই । তাই কেন আপনারা তার প্রার্থীকে ভোট দেবেন? রংপুরের মানুষ আর মফিজ হতে চায় না।’ 

তিনি আরও বলেন,  ‘আমাকে ভোট দেওয়ার দরকার নেই, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং রংপুরের উন্নয়নের স্বার্থে ভোট দেওবার আহ্বান জানাই।’

নগরীর খামার মোড়ে শেষ নির্বাচনি পথ সভায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা বলেন,  ‘ঝন্টু ৫ বছর মেয়র থাকাকালে শত কোটি টাকা লুট করেছে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। পেশা রাজনীতি দেখিয়ে যে ব্যক্তি বছরে ৪৫ লাখ টাকা আয় দেখায় তাকে সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ বলছে মানুষ।’

তিনি আরও বলেন,  ‘কোটি কোটি কালো টাকা খরচ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ঝন্টু ও তার লোকজন। তবে রংপুরের জনগণ তাকে প্রত্যাখান করেছে।’

ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন মোস্তফা। তিনি বলেন,  ‘নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের ভালোবাসা আমার পাথেও হয়ে থাকবে। নির্বাচিত হলে রংপুরকে মডেল নগরীতে পরিণত করবো।’

বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা নগরীর নজিরের হাট এলাকায় শেষ পথ সভা করেন। তিনি বলেন,  ‘এই সরকার চায় না বিএনপি নির্বাচন করুক। তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টির সঙ্গে এক আচরণ আর বিএনপির সঙ্গে ভিন্ন আচরণ করছে।’

নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন। তিনি সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।  

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি