এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা

রংপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:১১

এরশাদ ও রাঙ্গা রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি রংপুর জেলা আহ্বায়ক মশিয়ার রহমান রাঙ্গা গত তিন দিন ধরে রংপুরে অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে এরশাদ ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাড়ি পল্লী নিবাসে যান। এরপর তিনি বাড়ি থেকে বের হননি কিংবা নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেননি।

একইভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা ভোট দিতে রংপুরে অবস্থান করছেন। গত তিন দিন ধরে তিনি রংপুরে অবস্থান করলেও দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেননি। তিনি কোনও গাড়িও ব্যবহার করছেন না। আজ  বুধবার সকালে তাকে একা রিকশায় নগরীতে ঘুরতে দেখা গেছে। তিনি প্রেসক্লাবে গিয়ে পত্রিকার হকারদের সঙ্গে খোশ-গল্প করে চা পান করেন। এরপর তিনি এক বাল্যবন্ধুর বাসায় গিয়ে নাস্তা করে নগরী ঘুরে বাসায় ফিরে যান।

মশিয়ার রহমান রাঙ্গা জানান, ভোট দিতেই তার রংপুরে আসা। দলের প্রার্থীর পক্ষে কোনও প্রচারণা তো দূরে থাক, কারও সঙ্গে তার দেখাও হয়নি।

তিনি আরও জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে এমন কোনও কাজ তিনি করেননি। তার গাড়ি ব্যবহার করার প্রয়োজন নেই। দরকার হলে পায়ে হেঁটে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলেও জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গা জানান, বৃহস্পতিবার সকালে এরশাদ সেনপাড়া ভোটকেন্দ্রে ভোট দেবেন। তিনি গুপ্তপাড়ায় ভোট দেবেন।

জানা গেছে, এরশাদ নগরীর নিউ সেনপাড়া স্কুলে ভোট দিয়ে থাকেন। অন্যদিকে, রাঙ্গা নগরীর গুপ্তপাড়ায় সালমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এরশাদ দলীয় প্রার্থী মোস্তফার নির্বাচনি এজেন্টের গাড়িতে করে ভোট কেন্দ্রে যাবেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম