নওগাঁ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৪:০০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৪:০০

নওগাঁ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত নওগাঁর পত্নীতলার শিমুলতলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এরশাদ আলী (৩০) নামে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত এরশাদ আলী পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দীনের ছেলে।

নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, গত ১৯ ডিসেম্বর রাতে শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেনসিডিল ব্যবসায়ী ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এতে এরশাদ আলী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ভাতশালা ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ  বৃহস্পতিবার দুপুরে এরশাদ মারা যান।

তিনি আরও জানান, আজ বিকালে নিহতের লাশ ফেরত দেবে বলে বিএসএফ জানিয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস