রংপুরের যানজট নিরসনই হবে প্রথম কাজ: মোস্তফা

জিল্লুর রহমান পলাশ, রংপুর থেকে
২২ ডিসেম্বর ২০১৭, ০২:১২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০৩:২১

জয়ের প্রতিক্রিয়া জানাচ্ছেন রংপুরের নতুন মেয়র মোস্তফা (ছবি-টিভি থেকে নেওয়া) রংপুর শহরের যানজট নিরসনই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রংপুর শহরে অটোরিকশার কারণে যে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, সবার আগে সেটা দূর করার জন্য কাজ করবো। নির্বাচনি অঙ্গীকার এবং এলাকার উন্নয়নে আমার যে ভূমিকা হওয়া উচিত, সে ভূমিকাই আমি পালন করবো।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত রসিক মেয়র বলেন,  ‘রংপুরে জাতীয় পার্টির যে অবস্থান রয়েছে তাতে লাঙলই যে জয়ী হবে, তা আমি আগেই বলেছিলাম। জনগণের দেওয়া রায়ে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। ’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) কথা দিয়েছিল, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কমিশন সেই কথা রেখেছে। এ কারণে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। তবে এই অবাধ,নিরপেক্ষ নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন কিংবা সরকার নয়, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।’

এসময় তিনি  রংপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার আশাবাদ জানান।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রসিকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ৯৮ হাজার ৮৯ ভোট বেশি পেয়েছেন। ১৯৩ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাতে মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

 

শহরের কাছারিবাজার এলাকায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।

মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে লড়ে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র শরফ উদ্দিন ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট। 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান