কোনও মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয়নি: শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ০৫:১০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৭:০৮

কোনও মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয়নি: শেখ সেলিম কোনও মেজর বা কর্নেলের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু অক্লান্ত পরিশ্রম ও বাঙালি জাতির জন্য তার ত্যাগেরই ফল হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ।’

শুক্রবার সন্ধ্যয় গোপালগঞ্জ পৌরসভা কমিউনিটি সেন্টার ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে শেখ সেলিম বলেন, ‘বিএনপি আমাদের অর্থনৈতিক গতিকে থামিয়ে দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছিল। তারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করেছে। বাংলাদেশে পাকিস্তানি চেতনা বাস্তবায়ন করে প্রভুদের খুশি করতে মাঠে ছিল।’

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজি লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন- র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) মো. হাবিবুর রহমান পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, এফবিসিসিআইয়ের সিনিয়ার সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী সদস্য ব্যারেস্টার শেখ ফজলে নাঈম প্রমুখ।

আরও পড়ুন:
পদ্মার চরে ‘গ্যাস’ নির্গত হওয়ার ঘটনায় চাঞ্চল্য

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি