অনুপ্রবেশের দায়ে ৩ বিএসএফ সদস্য আটক

রাজশাহী প্রতিনিধ
২৫ ডিসেম্বর ২০১৭, ১২:০৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১২:১৩

রাজশাহী বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোররাতে রাজশাহী শহরের ওপারে হাজিরবাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।

আটক বিএসএফ জওয়ানরা হলেন- এসআই হরনাথ সিং এবং কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমার। তারা ভারতের হাড়ডাঙা ক্যাম্পে কর্মরত।

বাংলাদেশে আটকের পর তাদের চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতেই রাখা হয়েছে। চর মাঝাদিয়াড় সীমান্ত ফাড়ির বিজিবির সুবেদার আবু তালেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আটক বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়েছে। তবে পতাকা বৈঠকের পর বিএসএসফ জওয়ানদের এবং উদ্ধার করা অস্ত্র ও গুলি ফেরত দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘হাজিরবাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। তাই সেখান দিয়ে গরু আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার ভোররাতে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে জিরোলাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার ঢুকে পড়েন। এ সময় স্থানীয়রা খবর দিলে বিজিবি সদস্যরা গিয়ে তাদের আটক করেন। তবে আরও কয়েকজন বিএসএফ সদস্য পালিয়ে ভারতে চলে গেছেন। কতজন পালিয়েছেন তা কুয়াশার কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই তিনজনকে আটকের পর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, ‘কুয়াশায় পথভুলে বিএসএফ জওয়ানরা বাংলাদেশে ঢুকে পড়েছিল। এরপর তাদের আটক করা হয়েছে। বিষয়টি বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হবে।’

আরও পড়ুন:
বিটিআরসিতে চিঠি পৌঁছাতে কতদিন লাগে?

/এমএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম