চার নারী ধর্ষণ: পুলিশের আংশিক ব্যর্থতা স্বীকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:০১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬

চার নারী ধর্ষণের ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামে চার নারীকে ধর্ষণের ঘটনায় পুলিশের আংশিক ব্যর্থতা ছিল বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার হারুন-উর-রশিদ হাযারী। সোমবার (২৫ ডিসেম্বর) কর্ণফুলী থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশের আংশিক ব্যর্থতার কথা স্বীকার করে তিনি জানান, ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত পুলিশি যে তৎপরতা ছিল তাতে আংশিক ব্যর্থতা রয়েছে এটা অস্বীকার করার মতো না। তবে শুরুতে ভিকটিমরা যথাযথ তথ্য না দেওয়ায় পুলিশ সেভাবে অগ্রসর হতে পারেনি। ঘটনাটি জানার পর থেকে পুলিশ কাজ করে যাচ্ছে। মামলার কনক্লুসিভ তথ্য সংগ্রহে একটু সময়ের প্রয়োজন। 

তিনি বলেন, ‘ঘটনা জানতে পুলিশের একটু দেরি হয়েছিল। কিন্তু বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়।’

ঘটনার পাঁচ দিন পর মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি উপ কমিশনার বলেন, ভিকটিমরা কিছু তথ্য ভুল দেওয়ায় মামলা নিতে দেরি হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মোহাম্মদ সুমন ওরফে আবুকে ভিকটিমরা শনাক্তও করেছে।

আসামিদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা টেস্ট আইডেন্টিফিকেশন (টিআই) প্যারেডকে গুরুত্ব দিচ্ছি। রিমান্ডে নিলে টিআই প্যারেডের গুরুত্ব কমে যাবে। গ্রেফতার আবুর সঙ্গে ভিকটিমদের অনেক তথ্যের মিল পাওয়া গেছে।’

এ ঘটনায় ওসির গাফিলতির বিষয়ে  হারুন-উর-রশিদ হাযারী বলেন, এ বিষয়ে সিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে। গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে পুলিশি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (বন্দর) জাহেদুল ইসলাম, অতিরিক্ত সহকারী কমিশনার আরেফিন জুয়েল, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মোস্তফা, পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামের এক বাড়িতে ডাকাতির পর চার নারীকে ধর্ষণ করে তারা। ধর্ষিত চার নারীর তিন জন সম্পর্কে জা হন, অন্যজন তাদের ননদ, তিনি ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। ধর্ষিতদের মধ্যে একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই দিন রাত ১টার দিকে জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। ভোর ৪টা পর্যন্ত তারা ওই ঘরে ছিলেন। প্রথমে ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা হাতিয়ে নেয়, পরে অস্ত্রের মুখে জিম্মি করে চার নারীকে ধর্ষণ করে। তারা ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি দামি মোবাইল সেট ও নগদ ৮৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন:

চার নারী ধর্ষণ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী