হিলিতে গান পাউডারসহ আটক ১

হিলি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৫০

উদ্ধার করা গান পাউডার

দিনাজপুরের হিলিতে ৬১৯ গ্রাম গান পাউডারসহ মেহের আলী (৫৭) নামে একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। সোমবার দুপুরে হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

আটক মেহের আলী ওই এলাকার মৃত জান বকস শেখের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে বিস্ফোরক এনে দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ এলাকার মেহের আলীর বাড়িতে রেখেছে। তারা দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোক মজুদ করছে বলে গোপন সংবাদ পায় পুলিশ। পরে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেহের আলীর বাড়ির সামনে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন ব্যক্তি বাড়ির প্রাচির টপকে পালিয়ে যায়। পরে তার বাড়ির পূর্বদিকের সীমানা প্রাচীরের সঙ্গে লাগানো ইটের স্তুপ থেকে পলিথিনের ভেতর রাখা ৬১৯ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহের আলীকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সন্তোষজনক কোনও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে  থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: নড়াইলে আজ থেকে শুরু হচ্ছে ‘সুলতান মেলা’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের