বোদা পৌরসভা নির্বাচন: বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

পঞ্চগড় প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ২০:৩২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২০:৩২

পঞ্চগড়

পঞ্চগড় জেলার বোদা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ৫ হাজার ২শ’ ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম আখতার হোসেন হাসান ৪ হাজার ১শ’ ৯৬ ভোট পেয়েছেন। তিনি বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে বোদা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) থেকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।

এসময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহামদ, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বোদা পৌরসভায় বিএনপি প্রার্থীর ভরাডুবি হয়েছে। বিএনপি দলীয় প্রার্থী বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হকিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩শ’ ১৪ ভোট। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোল বাংলাদেশের বোদা উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৫শ’ ১০টি।

বোদা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ১৩ হাজার ১শ’ ৬৪ জন। ভোট কাস্ট হয়েছে ১১ হাজার ২শ’ ২৯টি।

 আরও পড়ুন: কুমিল্লায় বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় তিন সাংবাদিক আহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম