কুমিল্লায় বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় তিন সাংবাদিক আহত

কুমিল্লা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ২০:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২০:০৩

কুমিল্লা

কুমিল্লার চার উপজেলার ১৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং তিনটি উপজেলার ৪টি ইউনিয়নের ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ইউনিয়নের টামটা ঈদগা মাদ্রাসা ও টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন।

হামলায় দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, বিজয় টিভির আলাউদ্দিন আজাদ ও ক্যামেরাপার্সন জাহাঙ্গির আলম আহত হয়। এসময় গাড়ি ও ক্যামেরা ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে  সাংবাদিকরা স্থানীভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক নাজমুল আহসান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আমাদের চেস্টা অব্যাহত রয়েছে। তবে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে রাস্তার পাশ থেকে চাপাতি, চায়নিজ কুড়াল, রাম দা, ছুরি, হকিস্টিক ও বেজবলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: থানায় আটকে রেখে নারী নির্যাতন: ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের