বঙ্গবন্ধু সেতুতে ১৫ গাড়ির সংঘর্ষ; আহত ২৫

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ১০:৪৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১০:৫৪

সংঘর্ষে সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যাওয়া একটি বাস বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশার মধ্যে চলাচলের সময় পরপর ১৫টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সামনের অংশ ভেঙে যাওয়া একটি বাস দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দেশ ট্রাভেলসের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেওয়া হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। ভোর ৬টা থেকে যান চলাচলে গতি ফিরতে শুরু করলে ঢাকাগামী লেনের একটি বাসের পেছনে অন্য একটি বাস ধাক্কা দেয়। এসময় এর পেছনে থাকা আরও ১৩টি বাস একটি অন্যটিকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকটি বাসের সামনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
ট্রাক-বাস মিলিয়ে ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে স্থবিরতা ছিল। ভোরের দিকে ঢাকাগামী লেনে পরপর বেশ কয়েকটি বাস পেছন থেকে একটি অন্যটিকে ধাক্কা দিলে ২৫ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন-
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান